• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জেনিথ ইসলামী লাইফের নিরপেক্ষ পরিচালকের দায়িত্ব অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলামের ডিআরইউ’র বিশেষ সম্মাননা পেলেন ন্যাশনাল লাইফের সিইও কাজিম উদ্দিন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ভারতের বিপক্ষে জ্যোতিদের ভরসা বোলিং সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন আছে: শামা ওবায়েদ মেসিকে ব্যালন ডি’অর জেতাতে শতবার ভোট দেবো: জিদান ধানমন্ডি ২৭ নম্বরে অ্যাপেক্স শোরুমে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট খাতা পুনঃনিরীক্ষণ: ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী অসুস্থ মাকে দেখতে চিন্ময়ের প্যারোল চেয়ে আবেদন, সুযোগ নেই বলছে প্রশাসন মধ্যবর্তী নির্বাচনের পরই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের

গুরুত্বপূর্ণ সংস্কারটুকু করে নির্বাচন দেয়া দরকার: ফখরুল

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
গুরুত্বপূর্ণ সংস্কারটুকু করে নির্বাচন দেয়া দরকার: ফখরুল
গুরুত্বপূর্ণ সংস্কারটুকু করে নির্বাচন দেয়া দরকার: ফখরুল

আনলিমিটেড নিউজ ডেস্কঃ গুরুত্বপূর্ণ সংস্কারটুকু করে নির্বাচন দেয়া দরকার বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গণতন্ত্র চর্চা ছাড়া চাপিয়ে দিয়ে কোনো অর্জন সম্ভব নয়। এদিকে, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, মতের ভিন্নতা থাকলেও জাতীয় ঐক্যের ব্যাপারে প্রশ্ন তোলার সুযোগ নেই। দুর্নীতির ভয়াবহতার কথা উল্লেখ করলেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য্য, আর উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ফ্যাসিবাদের ব্র্যান্ড দূর করে নতুন বাংলাদেশ তৈরি করতে ঐক্য ও সংস্কার চায় মানুষ।

ফ্যাসিবাদ বিলুপ্তির মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রায় সংবিধান,সংস্কার-নির্বাচন বিষযক সংলাপের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ।

সংলাপে বিশিষ্টজনরা বলেন, রাজনৈতিক ফায়দার কথা ভাবলেও দলগুলো দেশের মানুষের কথা ভাবছেনা। মানুষের আস্থা তৈরির মাধ্যমেই কার্যকর সংস্কার করা প্রয়োজন। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে বলে অভিযোগ তাদের।

বিএনপি মহাসচিব বলেন, সংস্কারের ব্যাপারে বিএনপি অনেক আন্তরিক। বলেন, সময় যত যাবে সংকট ততো বাড়বে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সংস্কার এবং জাতীয় ঐক্যমতের ভিত্তি তৈরি হওয়া উচিত। জানান, কাঙ্ক্ষিত সংস্কারের পরেই জামায়াত নির্বাচন দেখতে চায়।

সংলাপে জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশে ফ্যাসিষ্ট বন্দোবস্ত তৈরি করা হয়েছিল। তাই সরকার পরিবর্তন নয়, রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান বলেন, অসমাপ্ত জাতীয় মুক্তির সংগ্রাম থেকে সরে যাওয়ার সুযোগ নেই।

সংলাপে নতুন গণতান্ত্রিক পথের যাত্রায় দল-মতের পার্থক্য সরিয়ে জনগণের চাহিদার ভিত্তিতে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলেও মনে করেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ