• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

কাভার্ডভ্যান থেকে ৩০২ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

Un24admin
আপডেটঃ : শনিবার, ১২ জুলাই, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের ভেতর লুকানো অবস্থায় ৩০২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) সকাল ছয়টার দিকে উপজেলার বক্তারপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জীবন ও জামিরুল ইসলাম।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি কাভার্ডভ্যানে করে মাদক বহন করা হচ্ছে। এরপর কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউলের নেতৃত্বে একটি দল বক্তারপুর এলাকায় অবস্থান নেয়। কাভার্ডভ্যানটি ওই এলাকায় পৌঁছালে পুলিশ সেটি থামিয়ে তল্লাশি চালায়। পরে ভ্যানের ভেতর থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ