• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জেনিথ ইসলামী লাইফের নিরপেক্ষ পরিচালকের দায়িত্ব অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলামের ডিআরইউ’র বিশেষ সম্মাননা পেলেন ন্যাশনাল লাইফের সিইও কাজিম উদ্দিন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ভারতের বিপক্ষে জ্যোতিদের ভরসা বোলিং সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন আছে: শামা ওবায়েদ মেসিকে ব্যালন ডি’অর জেতাতে শতবার ভোট দেবো: জিদান ধানমন্ডি ২৭ নম্বরে অ্যাপেক্স শোরুমে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট খাতা পুনঃনিরীক্ষণ: ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী অসুস্থ মাকে দেখতে চিন্ময়ের প্যারোল চেয়ে আবেদন, সুযোগ নেই বলছে প্রশাসন মধ্যবর্তী নির্বাচনের পরই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের

কক্সবাজার সৈকতে এক কাউন্সিলর হত্যায় আরেক কাউন্সিলর আটক

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
কক্সবাজার সৈকতে এক কাউন্সিলর হত্যায় আরেক কাউন্সিলর আটক
কক্সবাজার সৈকতে এক কাউন্সিলর হত্যায় আরেক কাউন্সিলর আটক

আনলিমিটেড নিউজ ডেস্কঃ কক্সবাজার সৈকতের সীগাল পয়েন্টে খুলনা সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রব্বানী টিপুকে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন খুলনা সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার ওরফে চালু আটক করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে সাগর পাড়ের হোটেল মোটেল জোনের গোল্ডেন হিল নামে একটি হোটেল থেকে তাকে আটকের কথা নিশ্চিত করেন র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন।

হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন জানান, ঘটনার পরপরই সন্দেহভাজন হিসেবে নাম আসে খুলনা সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার ওরফে চালুর। খুব শীঘ্রই এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

এদিকে, হোটেল গোল্ডেন হিলের ম্যানেজার মোহাম্মদ শফিক বলেন, বৃহস্পতিবার সকালে গোলাম রব্বানী টিপুসহ তিনজন মিলে হোটেলে আসেন। তিনজনের মধ্যে একজন ছিলেন নারী। হোটেল রেজিস্ট্রারে রব্বানী, ইফতেখার ও রুমি (২৭) নামের এক নারীর নাম এন্ট্রি করা হয়।

হোটেলটির দুই কক্ষ বিশিষ্ট ৭০৩ নম্বর ফ্ল্যাটে উঠেন গোলাম রব্বানী। ফ্ল্যাটটির একটি কক্ষে গোলাম রব্বানী এবং অপর কক্ষে দুইজন অবস্থান করছিলেন। সন্ধ্যার পর গোলাম রব্বানী টিপু হোটেল থেকে বের হয়ে আর ফেরেননি।

তবে র‌্যাব জানিয়েছে, রুমি নামের ওই নারী পালিয়ে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ