• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জেনিথ ইসলামী লাইফের নিরপেক্ষ পরিচালকের দায়িত্ব অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলামের ডিআরইউ’র বিশেষ সম্মাননা পেলেন ন্যাশনাল লাইফের সিইও কাজিম উদ্দিন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ভারতের বিপক্ষে জ্যোতিদের ভরসা বোলিং সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন আছে: শামা ওবায়েদ মেসিকে ব্যালন ডি’অর জেতাতে শতবার ভোট দেবো: জিদান ধানমন্ডি ২৭ নম্বরে অ্যাপেক্স শোরুমে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট খাতা পুনঃনিরীক্ষণ: ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী অসুস্থ মাকে দেখতে চিন্ময়ের প্যারোল চেয়ে আবেদন, সুযোগ নেই বলছে প্রশাসন মধ্যবর্তী নির্বাচনের পরই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের

ইডেন ছাত্রলীগের সভাপতি তামান্না রিভা গ্রেফতার

Un24admin
আপডেটঃ : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
ইডেন ছাত্রলীগের সভাপতি তামান্না রিভা গ্রেফতার
ইডেন ছাত্রলীগের সভাপতি তামান্না রিভা গ্রেফতার

আনলিমিটেড নিউজ ডেস্কঃ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইডেন কলেজ শাখার আলোচিত সভাপতি তামান্না জেসমিন রিভাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।এ ছাড়া সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সমাজসেবা বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান মাহবুবকেও গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) দিনগত রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।

তিনি জানান, বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে এই ছাত্রসংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করেছে। অথচ এমন একটি দলের হয়ে রাজনৈতিক তৎপরতার চেষ্টা চলছিল। সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়েছে।

তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে উল্লেখ করে রেজাউল করিম মল্লিক বলেন, গ্রেফতার তামান্না জেসমিন রিভার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

ডিবি কর্মকর্তা জানান, এ ছাড়া সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সমাজসেবা বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান মাহবুবকে গ্রেফতার করা হয়েছে। তিনিও বেশ কয়েকটি মামলার আসামি। এ ছাড়া তারা সম্প্রতি স্কয়ার হাসপাতালের কাছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল করেছেন।

এর আগে গতকাল শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শামসুন্নাহার হল শাখার সাবেক সহ-সভাপতি নিশিতা ইকবাল নদীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ