• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা আইডিআরএ চেয়ারম্যানকে ন্যাশনাল লাইফের শুভেচ্ছা বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের রাজধানীর বেইলি রোডে বসছে ৩ দিনব্যাপী ‘পাহাড়ি ফল মেলা ২০২৬’ আইডিআর এর নবনিযুক্ত চেয়ারম্যানকে পপুলার লাইফের শুভেচ্ছা আইডিআরএ নবনিযুক্ত চেয়ারম্যানকে জেনিথ ইসলামী লাইফের শুভেচ্ছা বীমা অফিসের নতুন সূচি: চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

আরেক দফা বাড়লো সোনার দাম

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজঃ আন্তর্জাতিক বাজারে সোনার দাম আরেক দফা বেড়েছে। গত ২ সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে যা সর্বোচ্চ।

মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গত নভেম্বরে যুক্তরাষ্ট্রে বার্ষিক মূল্যস্ফীতির হার ৩ শতাংশের নিচে নেমে এসেছে। ফলে ২০২৪ সালের মার্চে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার হ্রাসের সম্ভাবনা জোরালো হয়েছে। ফলে প্রধান আন্তর্জাতিক মুদ্রা ডলার দর হারিয়েছে। সেই সঙ্গে মার্কিন বন্ড ইল্ড নিম্নমুখী হয়েছে। পরিপ্রেক্ষিতে বুলিয়ন বাজার আরো চাঙা হয়েছে।

আলোচ্য কার্যদিবসে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ২০৬৩ ডলার ৭৮ সেন্টে। গত ২ সপ্তাহের মধ্যে যা প্রায় সবচেয়ে বেশি। একই কর্মদিবসে ফিউচার মার্কেটে ইউএস বেঞ্চমার্ক সোনার সরবরাহ মূল্য ঊর্ধ্বগামী হয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২০৭৪ ডলার ৯০ সেন্টে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ