• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জেনিথ ইসলামী লাইফের নিরপেক্ষ পরিচালকের দায়িত্ব অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলামের ডিআরইউ’র বিশেষ সম্মাননা পেলেন ন্যাশনাল লাইফের সিইও কাজিম উদ্দিন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ভারতের বিপক্ষে জ্যোতিদের ভরসা বোলিং সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন আছে: শামা ওবায়েদ মেসিকে ব্যালন ডি’অর জেতাতে শতবার ভোট দেবো: জিদান ধানমন্ডি ২৭ নম্বরে অ্যাপেক্স শোরুমে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট খাতা পুনঃনিরীক্ষণ: ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী অসুস্থ মাকে দেখতে চিন্ময়ের প্যারোল চেয়ে আবেদন, সুযোগ নেই বলছে প্রশাসন মধ্যবর্তী নির্বাচনের পরই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের

আজহারীর মাহফিলে চুরিতে ৮ নারী আটক

Un24admin
আপডেটঃ : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জে জনপ্রিয় ইসলামিক আলোচক ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলে স্বর্ণালঙ্কার চোর চক্রের ৮ নারী সদস্যকে আটক করেছে পুলিশ।

   

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লালাপাড়া সংলগ্ন একটি আম বাগানে তাফসির মাহফিল থেকে তাদের আটক করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ড. মিজানুর রহমান আজহারীর ইসলামিক আলোচনা শোনার জন্য মহিলাদের আলাদাভাবে বসার ব্যবস্থা করা হয়। সেখানে নারী চোর চক্রের সদস্যরা হিজাব ও বোরকা পরে অবস্থান নিয়েছিল। ইসলামিক আলোচনা চলাকালে ওই চক্রের সদস্যরা কয়েকজনের গলায় হাত দিয়ে স্বর্ণালঙ্কার চুরির চেষ্টা করছিল। তখনই তাদের একজনকে আটক করে স্বেচ্ছাসেবকের মাধ্যমে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাদের খুঁজে বের করে আটক করে।

ওসি রইস উদ্দিন আরও বলেন, আটককৃত নারীদের মধ্যে হবিগঞ্জ জেলার ৫ জন, নরসিংদী জেলার ১ জন, সাভারের ১ জন ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ১ জন করে মোট ৮ জন নারী আছেন। তবে তাদের নাম প্রকাশ করেননি পুলিশ। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এছাড়াও তাফসির মাহফিলে মোবাইল চুরির ঘটনায় ১৩ জন থানায় জিডি করেছেন। তাদের মোবাইল উদ্ধারেও কাজ করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ