• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জেনিথ ইসলামী লাইফের নিরপেক্ষ পরিচালকের দায়িত্ব অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলামের ডিআরইউ’র বিশেষ সম্মাননা পেলেন ন্যাশনাল লাইফের সিইও কাজিম উদ্দিন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ভারতের বিপক্ষে জ্যোতিদের ভরসা বোলিং সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন আছে: শামা ওবায়েদ মেসিকে ব্যালন ডি’অর জেতাতে শতবার ভোট দেবো: জিদান ধানমন্ডি ২৭ নম্বরে অ্যাপেক্স শোরুমে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট খাতা পুনঃনিরীক্ষণ: ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী অসুস্থ মাকে দেখতে চিন্ময়ের প্যারোল চেয়ে আবেদন, সুযোগ নেই বলছে প্রশাসন মধ্যবর্তী নির্বাচনের পরই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের

আখাউড়ায় আবাসিক হোটেলে অভিযান, গ্রেপ্তার ৪

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অসামাজিক কার্যকলাপের অপরাধে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৪ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে আখাউড়া থানা পুলিশ। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার (৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিন।

এর আগে, রোববার রাত ১১টার দিকেআ গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের সড়ক বাজারে অবস্থিত ভুঁইয়া বোর্ডিংয়ে এ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পৌরসভার তারাগন এলাকার জালু মিয়ার ছেলে সাব্বির (৩০), হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা এলাকার মো. রাফি (১৮), ব্রাহ্মণবাড়িয়া সদরের চিনাইর এলাকার নূর মোহাম্মদের ছেলে পলাশ মিয়া (৩৭) ও ময়মনসিংহের তারাকান্দা পাগলা বাজার এলাকার মারফত আলীর মেয়ে জেসমিন (১৯)।

এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিন বলেন, পৌর শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আবাসিক হোটেল ভূঁইয়া বোর্ডিংয়ে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কার্যকলাপের দায়ে এক নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ