• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জেনিথ ইসলামী লাইফের নিরপেক্ষ পরিচালকের দায়িত্ব অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলামের ডিআরইউ’র বিশেষ সম্মাননা পেলেন ন্যাশনাল লাইফের সিইও কাজিম উদ্দিন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ভারতের বিপক্ষে জ্যোতিদের ভরসা বোলিং সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন আছে: শামা ওবায়েদ মেসিকে ব্যালন ডি’অর জেতাতে শতবার ভোট দেবো: জিদান ধানমন্ডি ২৭ নম্বরে অ্যাপেক্স শোরুমে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট খাতা পুনঃনিরীক্ষণ: ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী অসুস্থ মাকে দেখতে চিন্ময়ের প্যারোল চেয়ে আবেদন, সুযোগ নেই বলছে প্রশাসন মধ্যবর্তী নির্বাচনের পরই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের

অধিকার আদায়ে আরেকটি যুদ্ধ করতে হবে: তারেক রহমান

Un24admin
আপডেটঃ : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
অধিকার আদায়ে আরেকটি যুদ্ধ করতে হবে: তারেক রহমান
অধিকার আদায়ে আরেকটি যুদ্ধ করতে হবে: তারেক রহমান

আনলিমিটেড নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ স্বৈরাচারমুক্ত হলেও জনগণের অধিকার আদায়ে আরেকটি যুদ্ধ করতে হবে। সবাই মিলে এমন একটা সরকার গঠন করতে হবে, যেখানে সব মানুষ তাদের মতামত রাখতে পারবেন। স্বৈরাচারের প্রেতাত্মারা এখনও আনাচে-কানাচে ঘুরে বেড়াচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে নীলফামারীর লক্ষিচাপে নিহত বিএনপি নেতা গোলাম রব্বানীর পরিবারকে নতুন ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। তিনি বলেন, একটি পরিবর্তিত দেশ গড়ে তুলতে সবাইকে সচেতন থাকতে হবে।

২০১৩ সালে এমপি আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা মামলার আসামি নীলফামারীর লক্ষিচাপ ইউনিয়ন বিএনপি নেতা গোলাম রব্বানীকে ২০১৪ সালে গুলি করে হত্যা করার অভিযোগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবার। এই অসহায় এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

‘আমরা বিএনপি পরিবার’-এর এই আয়োজন ঘিরে দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনমানুষের উপস্থিতিতে স্থানীয় দুবাছুরি দ্বিমুখী দাখিল মাদ্রাসা মাঠ কানায় কানায় ভরে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ