• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন নেপালে হড়পা বানে নিহত বেড়ে ৯৫ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা কালীগঞ্জ থানা পুলিশের হাতে ২ ডাকাত গ্রেফাতার চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) জুলুসে লাখো মানুষের জনস্রোত হাটহাজারীতে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী জুয়েল ধরা ছোঁয়ার বাইরে বিমানবন্দর থেকে জনপ্রিয় অভিনেত্রী গ্রেপ্তার

২৪ দিনে রেমিট্যান্স এলো ১৪৯ কোটি ডলার

Un24admin
আপডেটঃ : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজ: নভেম্বরের প্রথম ২৪ দিনে ১৪৯ কোটি ২৯ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এ হিসাবে প্রতিদিন রেমিট্যান্স এসেছে গড়ে ৬ কোটি ২২ লাখ ডলার।

সোমবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ থেকে এ তথ্য পাওয়া গেছে।

তথ্য অনুযায়ী, চলতি নভেম্বরে বাড়ছে রেমিট্যান্সের গতি। প্রথম ২৪ দিনেই ১৪৯ কোটি ২৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। গত অক্টোবরের প্রথম ২৭ দিনে রেমিট্যান্স এসেছিল ১৬৬ কোটি ৭১ লাখ (দৈনিক ৬ কোটি ১৭ লাখ) মার্কিন ডলার। এছাড়া সেপ্টেম্বর মাসে এসেছিল ১৩৪ কোটি ৩৬ লাখ (দৈনিক ৪ কোটি ৪৮ লাখ) মার্কিন ডলার রেমিট্যান্স।

নভেম্বরের প্রথম ২৪ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০ কোটি ৫২ লাখ ৮০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ১৫ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৩৪ কোটি ১৫ লাখ ৯০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৫ লাখ ৫০ হাজার ডলার।

আর ১৮ থেকে ২৪ নভেম্বরের মধ্যে প্রবাসীরা দেশে ৩০ কোটি ৫২ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। নভেম্বরের ১১ থেকে ১৭ তারিখ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৩৯ কোটি ৩৩ লাখ মার্কিন ডলার। এছাড়া ৪ থেকে ১০ নভেম্বর এসেছে ৫৮ কোটি ৮৮ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স। আর ১ থেকে ৩ তারিখের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ২০ কোটি ৫৫ লাখ ৬০ হাজার ডলার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ