ব্যাংক-বীমা ডেস্ক রিপোর্টঃ পটুয়াখালীতে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর উদ্যোগে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট ২০২৬) বিকেল ৩টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য জনাব বি এম ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব বি এম শওকত আলী। এছাড়া কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বীমা গ্রাহকদের মধ্যে বিভিন্ন দাবির চেক হস্তান্তর করা হয়। পাশাপাশি ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকসেবা উন্নয়ন, বীমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কোম্পানির ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।