• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
অপ্রতিম হত্যাকাণ্ডে কোন আইনজীবী আসামিদের পক্ষে দাড়াবেন না পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রাণীশংকৈলে যুবদলের মিছিল জেল-গ্রেপ্তারের ঝুঁকি মেনেই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে : তথ্য প্রতিমন্ত্রী “আইনের শাসন, ক্ষমতা, বিচারহীনতা ও নাগরিক নিরাপত্তা: কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ?” বিবাহিত সহশিল্পীর প্রেমে পড়েছিলেন সাবা কামার! রায়গঞ্জে পাঁচ পিস ইয়াবাসহ কথিত মানবাধিকারকর্মী ও কবিরাজ গ্রেপ্তার জামালপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা এমপি গাজী নজরুল ইসলামের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

স্বর্ণের দাম আবারো বাড়লো

Un24admin
আপডেটঃ : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজঃ দেশের বাজারে স্বর্ণের দাম আবারো বাড়লো। ভালোমানের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে ১৭৫০ টাকা। এর ফলে এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১১ হাজার ৪২ টাকা। যার আগের দাম ছিল ১ লাখ ৯ হাজার ২৯২ টাকা। এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ।

শনিবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা রোববার থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১১ হাজার ৪২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৬ হাজার ২৫ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৯০ হাজার ৮৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৭৫ হাজার ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ