• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

যাত্রাবাড়ীতে প্লাস্টিকের বস্তায় পরিত্যক্ত ১০ ককটেল উদ্ধার

Un24admin
আপডেটঃ : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানী ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১০টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। পরে বোম ডিসপোজাল ইউনিট গিয়ে ককটেলগুলো নিষ্ক্রিয় করে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ দনিয়ায় পুরাতন এ কে স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন ‘দি হোয়াইট হল পার্টি সেন্টার’-এর সামনের গলির মুখ থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দক্ষিণ দনিয়া এলাকায় অভিযান চালায়। সেখানে গলির মুখে একটি পুরোনো প্লাস্টিকের ভেতরে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো রাখা ছিল। খবর পেয়ে বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো উদ্ধার করে তা নিষ্ক্রিয় করে।

কে বা কারা এবং কী উদ্দেশ্যে ককটেলগুলো সেখানে মজুত করেছিল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে নিবিড় তদন্ত শুরু হয়েছে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ