• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
মেসিকে ব্যালন ডি’অর জেতাতে শতবার ভোট দেবো: জিদান ধানমন্ডি ২৭ নম্বরে অ্যাপেক্স শোরুমে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট খাতা পুনঃনিরীক্ষণ: ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী অসুস্থ মাকে দেখতে চিন্ময়ের প্যারোল চেয়ে আবেদন, সুযোগ নেই বলছে প্রশাসন মধ্যবর্তী নির্বাচনের পরই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের রাজধানীর বাড্ডায় জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স সুপারভাইজরি বোর্ড সভা অনুষ্ঠিত অনুমোদন ছাড়া স্লিপার বাস সড়কে চলবে না: হাইকোর্ট অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর: সিইসি নবীনগরের কৃষ্ণনগরে মাদ্রাসার শিশু শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় শিক্ষক গ্রেফতার

সিআইডি সদস্যকে ছুরিকাঘাত করে মোবাইল-মানিব্যাগ ছিনতাই

Un24admin
আপডেটঃ : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক কনস্টেবল। আহত পুলিশ সদস্যের নাম মো. রাসেল মিয়া (৩১)। তিনি সিআইডির প্রধান কার্যালয়ে কর্মরত এবং যাত্রাবাড়ীর রইসনগর এলাকায় বসবাস করেন।

সোমবার (২০ অক্টোবর) ভোরে যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় এই ঘটনা ঘটেছে।

ভোর সাড়ে ৫টার দিকে রাসেল মিয়া মোটরসাইকেলযোগে ওই এলাকা অতিক্রম করছিলেন। এ সময় ৩–৪ জন অজ্ঞাতনামা ছিনতাইকারী তার গতিরোধ করে। একপর্যায়ে তারা তার হাতে ছুরিকাঘাত করে এবং মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

আহত অবস্থায় রাসেল মিয়াকে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

রাসেল মিয়াকে নিয়ে হাসপাতালে আসা নুরুল ইসলাম জানান, ঘটনার সময় রাসেল একা ছিলেন এবং হামলাকারীরা মোটরসাইকেলের পথরোধ করে তাকে আক্রমণ করে। ঘটনার পর আমরা এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে যাই এবং তাকে হাসপাতালে নিয়ে যাই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত পুলিশ সদস্যকে সকালেই হাসপাতালে আনা হয় এবং জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এ বিষয়ে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে হামলাকারীরা এখনো চিহ্নিত হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ