• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জেনিথ ইসলামী লাইফের নিরপেক্ষ পরিচালকের দায়িত্ব অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলামের ডিআরইউ’র বিশেষ সম্মাননা পেলেন ন্যাশনাল লাইফের সিইও কাজিম উদ্দিন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ভারতের বিপক্ষে জ্যোতিদের ভরসা বোলিং সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন আছে: শামা ওবায়েদ মেসিকে ব্যালন ডি’অর জেতাতে শতবার ভোট দেবো: জিদান ধানমন্ডি ২৭ নম্বরে অ্যাপেক্স শোরুমে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট খাতা পুনঃনিরীক্ষণ: ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী অসুস্থ মাকে দেখতে চিন্ময়ের প্যারোল চেয়ে আবেদন, সুযোগ নেই বলছে প্রশাসন মধ্যবর্তী নির্বাচনের পরই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের

লক্ষ্মীপুরে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের রায়পুরে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাতে উপজেলার শ্রী শ্রী মহামায়া মন্দিরে এ ঘটনা ঘটে।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পূজার আনুষ্ঠানিকতা শেষ করে মন্দিরের পুরোহিত চলে যান। পরে রাতে এসে মন্দিরের ভেতর ভাঙ্গাচোরা প্রতিমা দেখতে পেয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনকে জানান। খবর পেয়ে তারা এসে দেখেন প্রতিমা ভাঙ্গা অবস্থায় আছে। মন্দিরের সিসি টিভি ফুটেজে দেখা যায় মুখে কাপড় বাঁধা এক যুবক মন্দিরে প্রবেশ করে প্রতিমা ভেঙ্গে চলে যায়। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিমুল সাহা জানান, যারাই এই প্রতিমা ভাঙচুরের সাথে জড়িত তাদের ২৪ ঘন্টার মধ্যে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, প্রতিমা ভাঙ্গার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কে বা কারা কি উদ্দেশ্যে প্রতিমাগুলো ভেঙেছে তা বের করার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ