• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদদের স্মরণে স্মরণসভা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টিনা যশোরে পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর

রংপুরে খাবি খেলো শাকিব খানের ঢাকা

Un24admin
আপডেটঃ : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
রংপুরে খাবি খেলো শাকিব খানের ঢাকা
রংপুরে খাবি খেলো শাকিব খানের ঢাকা

আনলিমিটেড নিউজ ডেস্কঃ প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে ৪০ রানের পরাজয় দিয়ে বিপিএল মিশন শুরু হলো চিত্রনায়ক শাকিব খানের দূর্বার ঢাকার। মিরপুরে দিনের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাটিং নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের।
দুই ওপেনার স্টিভেন টেলর ১৪ এবং অ্যালেক্স হেলস ৫ রানে আউট হলে; ২০ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর। তবে মিডেল অর্ডারে সাইফ হাসানের ৪০, দুই পাকিস্তানী ইফতেখার আহমেদের ৪৯ এবং খুশদিল শাহ’র ২৩ বলে অপরাজিত ৪৬ রানের ঝড়ের সাথে অধিনায়ক নুরুল হাসান সোহানের ১১ বলে ২৫ রানের ইনিংসে; ৬ উইকেটে ১৯১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে রংপুর।

ঢাকার বোলিংয়ে আলাউদ্দিন বাবু ৩টি এবং মাকিদুল ইসলাম নিয়েছেন ২ উইকেট। জবাবে ১৯২ রানের টার্গেটে ওপেনিং জুটিতে ৪৫ বলে ৬৫ রান তুলে শুরুটা ভালই করেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস। তানজিদ ৩০ ও লিটন দাস ৩১ করে আউট হলে; শুরু হয় ঢাকার ইনিংসে আসা যাবার মিছিল। হাবিবুর রহমান সোহান ৬, দক্ষিণ আফ্রিকান স্টিফেন ইসকিনাজি ১৭, আফগানিস্তানের ফরমানুল্লাহ ১, অধিনায়ক থিসেরা পেরেরা ১৭ করে আউট হলে; ১১৭ রানে অস্টম উইকেট হারিয়ে, রানের পেছনে ছোটা কঠিন হয়ে যা ঢাকার।

শেষ দিকে মাকিদুল ও নাজমুল কিছুক্ষণ লড়লেও; তা যথেষ্ট ছিলো না। ৪০ রানের জয়ে উড়ন্ত সূচনা রংপুর রাইডার্সের।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার নায়ক শাকিব খানের মালিকানায় ঢাকা ক্যাপিটালস। আজ সোমবার মিরপুর স্টেডিয়ামে ছিলো শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের প্রথম খেলা। দলের প্রথম ম্যাচে মাঠেই ছিলেন তিনি। আর প্রথম ম্যাচেই দেখলেন এই হার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ