• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী দক্ষিণের ৪নং ওয়ার্ড আ’লীগ সভাপতি মাসুদ হাসান শামীমসহ ২৪ আসামী ১০ দিনের রিমান্ডে বাবা-মাকে সুরক্ষা দিতে সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী আনা হয়েছে : আইনমন্ত্রী শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর পরশুরামে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু, রেজিষ্ট্রেশন ২৫ সেপ্টেম্বর পর্যন্ত গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩২ ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ভারতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু আজ

যানবাহনে চাঁদা আদায়কালে হাতেনাতে গ্রেপ্তার ৬

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
যানবাহনে চাঁদা আদায়কালে হাতেনাতে গ্রেপ্তার ৬
যানবাহনে চাঁদা আদায়কালে হাতেনাতে গ্রেপ্তার ৬

আনলিমিটেড নিউজঃ নাটোরের সিংড়া থেকে পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহনের গতিরোধ করে চাঁদা আদায়ের সময় ৬ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার সন্ধ্যা পর্যন্ত সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজির সময় ওই ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্প সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় কাঁচা সবজি ও পণ্য পরিবহনের ট্রাক, অটোরিক্সা এবং বাস হতে স্থানীয় রাজনীতিবীদ ও প্রভাবশালীদের নাম ব্যবহার করে চাঁদা আদায় করা হচ্ছে। এই সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। চাঁদাবাজি করাকালীন সময় টাকাসহ ৬ চাঁদাবাজকে হাতেনাতে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন আরিফুল ইসলাম, মোঃ হাফিজ, মনসুর রহমান, জামাল উদ্দিন, বকুল খান, নজরুল ইসলাম ও মোঃ কুদরত।

পরে তাদের সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ