• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
অনৈতিক নয়, গঠনমূলক কাজ করে দলকে শক্তিশালী করুন: রিজভী ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ মনোহরদীতে নাতির বিরুদ্ধে দাদার অদ্ভুত মাইকিং, এলাকাজুড়ে তোলপাড় মোবাইলের আলোতে জুলাই জাদুঘর পরিদর্শন করেন মার্কিন প্রতিনিধি দল নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার যশোর শহরে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির বিশেষ উন্নয়ন সভা-২০২৬ অনুষ্ঠিত: স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় নৌ ও বিমানবাহিনীর অবদান স্মরণ প্রধানমন্ত্রীর ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে জাহাজডুবি ৫.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, আহত ২৩ খিলগাঁওয়ে হাসপাতালে আগুন

মাগুরায় ডোবার পানিতে ডুবে ফুপু-ভাতিজার মৃত্যু

Un24admin
আপডেটঃ : বুধবার, ২০ মে, ২০২৬

জেলা ডেস্ক রিপোর্টঃ মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের বুজরুক শ্রীকুন্ডি বালিয়াডাঙ্গা এলাকায় ডোবার পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- বালিয়াডাঙ্গা গ্রামের মো. লিটন মিয়ার মেয়ে নূসরাত (৭) এবং একই এলাকার মো. জামাল উদ্দিনের ছেলে নাঈম (৬)। সম্পর্কে তারা আপন ফুপু-ভাতিজা বলে জানা গেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল থেকে বাড়ির উঠানে একসঙ্গে খেলাধুলা করছিল নূসরাত ও নাঈম। সকাল ১০টার পর থেকে হঠাৎ তাদের আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। দীর্ঘক্ষণ ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা তাদের বাড়ির আশপাশসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ির পাশের একটি ডোবার পাড়ে শিশু দুটির স্যান্ডেল পড়ে থাকতে দেখে স্বজনদের সন্দেহ হয়। পরে তারা দ্রুত ওই ডোবার পানিতে নেমে সন্ধান শুরু করেন। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর ডোবার তলদেশ থেকে অচেতন অবস্থায় দুই শিশুকে উদ্ধার করা হয়। পরে তাদের দ্রুত মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানান। একই পরিবারের দুই শিশুর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ