• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জেনিথ ইসলামী লাইফের নিরপেক্ষ পরিচালকের দায়িত্ব অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলামের ডিআরইউ’র বিশেষ সম্মাননা পেলেন ন্যাশনাল লাইফের সিইও কাজিম উদ্দিন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ভারতের বিপক্ষে জ্যোতিদের ভরসা বোলিং সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন আছে: শামা ওবায়েদ মেসিকে ব্যালন ডি’অর জেতাতে শতবার ভোট দেবো: জিদান ধানমন্ডি ২৭ নম্বরে অ্যাপেক্স শোরুমে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট খাতা পুনঃনিরীক্ষণ: ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী অসুস্থ মাকে দেখতে চিন্ময়ের প্যারোল চেয়ে আবেদন, সুযোগ নেই বলছে প্রশাসন মধ্যবর্তী নির্বাচনের পরই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের

বাগেরহাটে আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া গ্রেপ্তার

Un24admin
আপডেটঃ : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
বাগেরহাটে আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া গ্রেপ্তার
বাগেরহাটে আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া গ্রেপ্তার

আনলিমিটেড নিউজ ডেস্কঃ বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাদশা মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। চিতলমারী উপজেলার নালুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারী) দুপুরে বাদশা মিয়াকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।

জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি চিতলমারী উপজেলার আড়ুয়াবর্নি গ্রামের ব্যবসায়ী শামীম শেখের কাছে চাঁদার দাবিতে ইউপি চেয়ারম্যান বাদশা মিয়ার নেতৃত্বে প্রকাশ্যে দিবালোকে বাড়িতে হামলা, ভাঙচুর-লুটপাট ও বসতবাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় থানায় মামলা হলেও তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। এলাকায় ফিরে আসছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নানুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদত হোসেন বলেন, বলেন, ৫ আগস্ট হামলার ঘটনাসহ ঢাকার যাত্রাবাড়ি ও গাজিপুরসহ বিভিন্ন থানায় হত্যা, নারী নিযাতন, চাদাঁবাজি, হামলা–ভাঙচুর ও লুটপাটসহ ১৪ মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত বাদশা মিয়া চিতলমারী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলেন।

এ দিকে বাদশা মিয়ার গ্রেপ্তারের খবরে চিতলমারী উপজেলার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেছেন নির্যাতিত ও স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ