• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ পাকুন্দিয়ায় মাছের পোনা অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী সেনবাগে বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল চট্টগ্রামে জেনিথ ইসলামী লাইফের চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত অভিমানে বরফ রোম্যান্টিক আবহে দেব-শুভশ্রী জুটি বসুন্ধরা থেকে অভিনেত্রী রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত হয়নি: আরাগচি

নেইমারের নৈপুণ্যে শেষ আটে সান্তোস

Un24admin
আপডেটঃ : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

খেলার ডেস্ক রিপোর্টঃ প্রথম লেগে গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয় লেগে জয়ের বিকল্প ছিল না সান্তোসের সামনে। শেষ পর্যন্ত নেইমারের জাদুকরী পাস আর বদলি খেলোয়াড় রনির গোলে সেই কাজটিই করেছে ব্রাজিলের ক্লাবটি। রেমোকে ১-০ গোলে হারিয়ে কোপা ডু ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সান্তোস।

বুধবার (০৫ আগস্ট) ব্রাজিলের এস্তাদিও এস্তাদুয়াল জর্নালিস্তা এডগার অগুস্তো প্রোয়েন্সা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। তবে ম্যাচের ২৮ মিনিটে রেমোর ডিফেন্ডার মার্লন সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচের নিয়ন্ত্রণ সান্তোসের দিকে চলে আসে। এরপর বাকি সময় ১০ জন নিয়ে লড়াই করতে হয় স্বাগতিক রেমোকে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণভাগে পরিবর্তন আনেন সান্তোস কোচ কুকা। ৪৬ মিনিটে একসঙ্গে মাঠে নামেন নেইমার, রনি ও উইলিয়ান আরাও। এই পরিবর্তনের পরই ম্যাচের চিত্র বদলে যায়।

ম্যাচের ৭৪ মিনিটে নেইমারের তৈরি করা সুযোগ কাজে লাগান রনি। নেইমারের নিখুঁত পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত ওই একমাত্র গোলই দুই দলের ভাগ্য নির্ধারণ করে।

পুরো ম্যাচে বলের দখলে স্পষ্ট আধিপত্য ছিল সান্তোসের। ৬৯ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে তারা ১৬টি শট নেয়, যার পাঁচটি ছিল লক্ষ্যে। বিপরীতে রেমোর ১২টি শটের মধ্যে মাত্র তিনটি লক্ষ্যে ছিল।

প্রথম লেগে গোল না হওয়ায় দুই ম্যাচ মিলিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে কোপা ডু ব্রাজিলের শেষ আট নিশ্চিত করেছে সান্তোস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ