• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:

নরসিংদীতে ছাত্রদলকর্মীকে গুলি করে হত্যা

Un24admin
আপডেটঃ : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
নরসিংদীতে ছাত্রদলকর্মীকে গুলি করে হত্যা
নরসিংদীতে ছাত্রদলকর্মীকে গুলি করে হত্যা

আনলিমিটেড নিউজ ডেস্কঃ নরসিংদীতে এক ছত্রদলকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় সে তার নিজ এলাকায় ব্যাডমিন্টন খেলছিল।

শনিবার (২১ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে সদর উপজেলার পাঁচদোনায় এই ঘটনা ঘটে।

নিহত ছাত্রদল নেতা হুমায়ূন কবির (৩৫) নগর পাঁচদোনা গ্রামের একরামুল হকের ছেলে এবং মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য ছিলেন বলে জানা গেছে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, সে তার নিজ এলাকায় ব্যাডমিন্টন খেলছিল। এসময় শাহ আলম ও টিটু নামেই দুইজন তাকে মসজিদের পাশে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে গুলি করে পালিয়ে যায় ওই দু’জন। এসময় তার বুকে ও মাথায় দুটি গুলিবিদ্ধ হয়।

পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ব্যাডমিন্টন খেলা শেষে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, কোন পূর্বশত্রুতার জেরেই তাকে হত্যা করা হয়েছে। তবে তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।

হত্যার প্রকৃত কারণ উদঘাটনসহ হত্যাকারীদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ