• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:

ধর্ষকদের বিচারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি

Un24admin
আপডেটঃ : শনিবার, ৮ মার্চ, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ ধর্ষণের সুষ্ঠু তদন্ত এবং দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিচারের দাবিতে হল থেকে দলে দলে নেমে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশেষ করে মাগুরায় ৮ বছরের আসিয়ার ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মিছিল করেন তারা।

শনিবার (৮ মার্চ) রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থীরা বাহিরে বেরিয়ে আসেন।

পরে তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যোগ দেন।

এ সময় তারা ‘উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’. ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘তুমি কে আমি কে, আসিয়া আসিয়া’, ‘একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে কবর দে’, ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এর আগে শনিবার সন্ধায় ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি কার্যকরের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে রোকেয়া হলের শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ