ব্যাংক-বীমা ডেস্কঃ বগুড়া জেলায় আজ ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর উদ্যোগে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য জনাব বি. এম. ইউসুফ আলী।
এ সময় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বীমা দাবির চেক হস্তান্তরের পাশাপাশি ব্যবসা উন্নয়ন ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।