• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:

তারিক সিদ্দিকীসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

Un24admin
আপডেটঃ : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
তারিক সিদ্দিকীসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
তারিক সিদ্দিকীসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

আনলিমিটেড নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন বিমান বন্দরের উন্নয়ন কাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাটে সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হক এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এম মফিদুর রহমানসহ শীর্ষ ৮ জনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক।

তাদের বিরুদ্ধে অভিযোগ— তারা প্রতারণা, জাল জালিয়াতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিগত ১৫ বছরে দেশের বিভিন্ন বিমান বন্দরের উন্নয়ন কাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও আত্মসাৎ করেছেন।

দুদকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি পাঁচ সদস্য অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। সোমবার বিষয়টি নিশ্চিত করে দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, অভিযোগ অনুসন্ধান দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিনের নেতৃত্ব পাঁচ সদস্যের একটি গঠন করা হয়েছে। টিমের অন্যান্য সদস্যরা হলেন উপপরিচালক মো. সাইদুজ্জামান, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া, এস এম রাশেদুল হাসান ও এ কে এম মর্তুজা আলী সাগর।

তারিক আহমেদ সিদ্দিক ছাড়াও আরো যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা হলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হক, সাবেক যুগ্মসচিব জনেন্দ্রনাথ সরকার, সাবেক চেয়ারম্যান এম মফিদুর রহমান, সাবেক প্রধান প্রকৌশলী মো. আব্দুল মালেক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার মো. হাবিবুর রহমান, মাহবুব আনাম ও অ্যারোনেস ইন্টারন্যাশনালের কর্ণধার লুৎফুল্লাহ মাজেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ