• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
জেনিথ ইসলামী লাইফের নিরপেক্ষ পরিচালকের দায়িত্ব অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলামের ডিআরইউ’র বিশেষ সম্মাননা পেলেন ন্যাশনাল লাইফের সিইও কাজিম উদ্দিন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ভারতের বিপক্ষে জ্যোতিদের ভরসা বোলিং সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন আছে: শামা ওবায়েদ মেসিকে ব্যালন ডি’অর জেতাতে শতবার ভোট দেবো: জিদান ধানমন্ডি ২৭ নম্বরে অ্যাপেক্স শোরুমে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট খাতা পুনঃনিরীক্ষণ: ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী অসুস্থ মাকে দেখতে চিন্ময়ের প্যারোল চেয়ে আবেদন, সুযোগ নেই বলছে প্রশাসন মধ্যবর্তী নির্বাচনের পরই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের

ডিসেম্বরকে লক্ষ্য করেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, ডিসেম্বরকে লক্ষ্য করেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন।

 
রোববার (১১ ফেব্রুয়ারি) জাতিসংঘের উন্নয়ন সহযোগী কর্মসূচি (ইউএনডিপি) এবং ১৭টি দেশের রাষ্ট্রদূতের সাথে কমিশনের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, একসাথে স্থানীয় ও জাতীয় নির্বাচন সম্ভব না। স্থানীয় নির্বাচন আগে করতে হলে, জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে। কমিশনের অগ্রাধিকার জাতীয় নির্বাচন।

ইসি সানাউল্লাহ জানান, নির্বাচন কবে হবে সেটা সরকারের সিদ্ধান্ত। কমিশন সবচেয়ে কাছাকাছি সময় হাতে নিয়েই প্রস্তুতি নিচ্ছে।

এর আগে, বেলা ১১ টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুরু হয় বৈঠক। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন।

ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে প্রযুক্তিগত ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে ইউএনডিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিদেশি দূতদের প্রস্তুতির বিষয়ে জানিয়েছে কমিশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ