• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জেনিথ ইসলামী লাইফের নিরপেক্ষ পরিচালকের দায়িত্ব অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলামের ডিআরইউ’র বিশেষ সম্মাননা পেলেন ন্যাশনাল লাইফের সিইও কাজিম উদ্দিন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ভারতের বিপক্ষে জ্যোতিদের ভরসা বোলিং সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন আছে: শামা ওবায়েদ মেসিকে ব্যালন ডি’অর জেতাতে শতবার ভোট দেবো: জিদান ধানমন্ডি ২৭ নম্বরে অ্যাপেক্স শোরুমে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট খাতা পুনঃনিরীক্ষণ: ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী অসুস্থ মাকে দেখতে চিন্ময়ের প্যারোল চেয়ে আবেদন, সুযোগ নেই বলছে প্রশাসন মধ্যবর্তী নির্বাচনের পরই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের

ডিআরইউ’র বিশেষ সম্মাননা পেলেন ন্যাশনাল লাইফের সিইও কাজিম উদ্দিন

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ব্যাংক-বীমা ডেস্কঃ পেশাদার সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিশেষ সম্মাননা পেয়েছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ কাজিম উদ্দিন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের সিইও মোঃ কাজিম উদ্দিনের হাতে বিশেষ সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এ সময় সাংবাদিকতা, গণমাধ্যম এবং দেশের আর্থিক ও বীমা খাতের উন্নয়নে পেশাজীবীদের অবদানের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন দেশের পেশাদার সাংবাদিকদের ঐক্য, পেশাগত উৎকর্ষ ও পারস্পরিক সৌহার্দ্যের একটি গুরুত্বপূর্ণ মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র সিইও মোঃ কাজিম উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান ছিল আয়োজনের উল্লেখযোগ্য একটি মুহূর্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ