ব্যাংক-বীমা ডেস্কঃ পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর বিশেষ ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলী হোসেন চৌধুরী, ফিন্যান্স ডিরেক্টর, পিএইচপি ফ্যামিলি এবং সাবেক চেয়ারম্যান, পিপলস্ ইনস্যুরেন্স লিমিটেড।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব জহিরুল ইসলাম চৌধুরী, চেয়ারম্যান, পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এবং ডিরেক্টর, পিএইচপি ফ্যামিলি।
সভায় সভাপতিত্ব করেন জনাব বি এম ইউসুফ আলী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি।
সভায় কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা, ব্যবসা সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।