• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ মনোহরদীতে নাতির বিরুদ্ধে দাদার অদ্ভুত মাইকিং, এলাকাজুড়ে তোলপাড় মোবাইলের আলোতে জুলাই জাদুঘর পরিদর্শন করেন মার্কিন প্রতিনিধি দল নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার যশোর শহরে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির বিশেষ উন্নয়ন সভা-২০২৬ অনুষ্ঠিত: স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় নৌ ও বিমানবাহিনীর অবদান স্মরণ প্রধানমন্ত্রীর ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে জাহাজডুবি ৫.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, আহত ২৩ খিলগাঁওয়ে হাসপাতালে আগুন বীমা দাবির ৭ কোটি ২৫ লাখ টাকা পরিশোধ করল ন্যাশনাল লাইফ

চট্টগ্রামে কেমিক্যাল কমপ্লেক্সে আগুন

Un24admin
আপডেটঃ : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

আনলিমিটেড নিউজঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি পরিত্যক্ত কেমিক্যাল কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত ২টা ৪ মিনিটের দিকে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্সে এ আগুন লাগার ঘটনা ঘটে।

এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশন।

জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ভোর সাড়ে চারটার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, পরিত্যক্ত কেমিক্যাল কমপ্লেক্স অগ্নিকাণ্ড ঘটেছে। সীতাকুণ্ড ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, এই ঘটনায় কেউ হতাহত হয়নি। পরিত্যক্ত ভবনে পড়ে থাকা বস্তা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ