• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ পাকুন্দিয়ায় মাছের পোনা অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী সেনবাগে বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল চট্টগ্রামে জেনিথ ইসলামী লাইফের চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত অভিমানে বরফ রোম্যান্টিক আবহে দেব-শুভশ্রী জুটি বসুন্ধরা থেকে অভিনেত্রী রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত হয়নি: আরাগচি

গাজীপুরে ট্রাকের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

Un24admin
আপডেটঃ : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

আনলিমিটেড নিউজঃ গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। এই ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

হাইওয়ে পুলিশ জানায়, সোমবার সকাল ৬টার সময় গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের সূত্রাপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতারা হলেন- কালিয়াকৈরের ভাউমান টালাবহ গ্রামের মফজেল হোসেন, জাহিদুল ইসলাম, শওকত আলী। এরা সবাই স্থানীয় ইটভাটার শ্রমিক। আহত হলেন ইটভাটার শ্রমিক আব্বাস আলী ও অটোরিকশা চালক রমজান আলী।

জানা যায়, টাঙ্গাইলমুখী সার্ভিস লেনে একটি ট্রাক ব্যাটারীচালিত অটোরিকশার পেছনে ধাক্কা দিলে অটোরিকশার চালকসহ ৫ জন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশের সহায়তায় তাদেরকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনকে মৃত ঘোষণা করেন।

বাকি ২ জন চিকিৎসাধীন রয়েছেন।

ঘাতক ট্রাকটি পুলিশ জব্দ করতে পারলেও চালক পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ