• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম:
তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সন্ধ্যায় সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ এশিয়ান কাপ বাছাইপর্বে আজ সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ফুটবল দল। জয়ের ব্যাপারে আশাবাদী উভয় দলের কোচ ও অধিনায়ক।

দীর্ঘ ১০ বছর পর মঙ্গলবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

এই ম্যাচ নিয়ে তোলপাড় পুরো ক্রীড়াঙ্গন। এই ম্যাচটি এশিয়ান কাপের টিকিট অর্জনের। কেবল সে কারণেই আলোচিত নয় ম্যাচটি। আলোচনার রসদ জুগিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন হামজা চৌধুরী, কানাডা জাতীয় দলে খেলার অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড় শামিত সোম ও ইতালির চতুর্থ বিভাগের দলে খেল ফাহামিদুল ইসলামের অন্তর্ভূক্তি।

হামজা, ফাহামিদুলের অভিষেক হয়ে গেছে। ভারত ও ভুটানের বিপক্ষে খেলেছেন হামজা। ফাহামিদুল ইসলামের অভিষেক হয়েছে ভুটানের বিপক্ষে। সবকিছু ঠিক থাকলে সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হবে শামিত সোমের।

বাংলাদেশ দলে এখন ৬ জন প্রবাসী ফুটবলার। দেশের প্রধান ফুটবল ভেন্যু ঢাকা জাতীয় স্টেডিয়াম ১৬০ কোটি টাকায় নতুন করে সেজেছে। দীর্ঘ ৫৫ মাস পর এই স্টেডিয়ামে ফুটবল ফিরেছে গত ৪ জুন ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে।

তবে আজ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি এখন আলোচনার তুঙ্গে।

এই ম্যাচের আগে বাংলাদেশ ও সিঙ্গাপুর দুই দলই আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে প্রীতি ম্যাচ জিতে। বাংলাদেশ হারিয়েছে ভুটানকে ২-০ গোলে এবং সিঙ্গাপুর হারিয়েছে মালদ্বীপকে ৩-১ গোলে।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ঢাকার এক অভিজাত হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন দুদলের কোচ ও অধিনায়ক।

বাংলাদেশ দল নতুন রূপে সাজলেও ম্যাচ বাই ম্যাচ জয়ের নিয়ে এগিয়ে যেতে চান সিঙ্গাপুর কোচ সুতোমু ওগুরা।

এদিকে জয়ের দিকেই নজর দিচ্ছেন বলে জানালেন বাংলাদেশ দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

পরে হোটেলে খেলোয়াড়দের খবর নিতে আসেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

এদিকে বাংলাদেশ-সিঙ্গাপুর ফুটবল ম্যাচ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইউনিফর্মে ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

এছাড়া সার্বিক নিরাপত্তার জন্য বিশেষ পরিস্থিতি মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকবে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াট ও ক্যানাইন ইউনিট।

খেলায় আগত সবার সার্বিক সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ