• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম:
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে মিলবে প্রণোদনা, গ্রিডে ইউনিটপ্রতি ১০.৫০ টাকা হঠাৎ খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক- অনিয়মে তাৎক্ষণিক ব্যবস্থা সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাথে জেনিথ ইসলামী লাইফের সিইও’র সাক্ষাৎ মুন্সীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের সংঘর্ষ, ওসিসহ আহত ১০ পাঁচ বিশ্ববিদ্যালয়ের ৫৯ হাজার শিক্ষার্থী জেনিথ ইসলামী লাইফের বীমায় অন্তর্ভুক্ত বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর দুই বছরের মধ্যে গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে সরকার: তথ্য উপদেষ্টা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৪২ গ্রেপ্তার

শরিয়াভিত্তিক দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করা হবে : গভর্নর

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ শরিয়াভিত্তিক যেসব দুর্বল ব্যাংক বাংলাদেশে রয়েছে, সেগুলোকে একীভূত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বুধবার (৯ এপ্রিল) ঢাকায় আয়োজিত দশম বার্ষিক ব্যাংকিং সম্মেলনে তিনি একথা জানান।

তিনি বলেন, ‘ইসলামি ব্যাংকগুলোকে রিশেইপড করা হয়েছে। দেশের একটি বড় ইসলামি ব্যাংক আছে, সঙ্গে ছোট ছোট আরও কয়েকটি ইসলামি ব্যাংক রয়েছে, যাদের অনেকে ঝামেলার মধ্যে রয়েছে। সমস্যাজর্জরিত ব্যাংকগুলোকে মার্জার করা হবে।’

তিনি আরও বলেন, ‘ইসলামি ব্যাংক নিয়ে আমাদের প্রোপার রেগুলেটরি ফ্রেমওয়ার্ক নেই। আন্তর্জাতিক মডেলে যেভাবে ইসলামি ব্যাংক তাদের কার্যক্রম পরিচালনা করে সেই বিষয় নিয়ে আমরা কাজ করছি।’

ঋণ কেলেঙ্কারি, তারল্য সংকটে নাজুক দশায় পড়া আর্থিক খাতকে সঠিক পথে ফেরাতে ২০২৩ সালের ডিসেম্বরে দুর্বল ব্যাংককে ভালো ব্যাংকের সঙ্গে একীভূত করার বা মার্জারের উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক।

প্রথমে ১০টি দুর্বল ব্যাংককে অন্য ব্যাংকের সঙ্গে একীভূত করার ঘোষণা দেওয়া হলেও পরে সেটি কার্যকর হতে দেখা যায়নি।

গতবছর একীভূতকরণ প্রক্রিয়া শুরু হলেও জুলাই অভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের পর সেটি থমকে যায়। এখন পুনরায় সেটি শুরু করার জন্য দুর্বল শরিয়াভিত্তিক ব্যাংকগুলোকে একীভূত করার কথা জানালেন বাংলাদেশ ব্যাংক গভর্নর।

এদিকে, বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ পুনরায় ফিরিয়ে আনতে বিদেশি সংস্থার সঙ্গে কাজ চলছে বলেও জানান ড. আহসান এইচ মনসুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ