• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
পরশুরামে ছাত্রদলের স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পুনঃবীমা সংক্রান্ত বিষয় নিয়ে IDRA ও BIA-এর বৈঠক রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনৈতিক নয়, গঠনমূলক কাজ করে দলকে শক্তিশালী করুন: রিজভী ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ মনোহরদীতে নাতির বিরুদ্ধে দাদার অদ্ভুত মাইকিং, এলাকাজুড়ে তোলপাড় মোবাইলের আলোতে জুলাই জাদুঘর পরিদর্শন করেন মার্কিন প্রতিনিধি দল নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার যশোর শহরে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির বিশেষ উন্নয়ন সভা-২০২৬ অনুষ্ঠিত: স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় নৌ ও বিমানবাহিনীর অবদান স্মরণ প্রধানমন্ত্রীর

রাজধানীতে মসজিদে যাওয়ার সময় ভবনের রড পড়ে মুসল্লির মৃত্যু

Un24admin
আপডেটঃ : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
রাজধানীতে মসজিদে যাওয়ার সময় ভবনের রড পড়ে মুসল্লির মৃত্যু
রাজধানীতে মসজিদে যাওয়ার সময় ভবনের রড পড়ে মুসল্লির মৃত্যু

আনলিমিটেড নিউজ:: শবে কদর উপলক্ষে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় নির্মাণাধীন ভবনের রড মাথায় পড়ে মো. হাসান (৪৬) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে সাত মসজিদ হাউজিংয়ের সামনে ঘটে এ ঘটনা।

জানা যায়, হাসান চট্টগ্রামের আনোয়ারা থানার জুইডন্ডী গ্রামের ফজল আহমেদের ছেলে। সাত মসজিদ এলাকায় ভাড়া থাকতেন তিনি।

রড মাথায় পড়ে গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের প্রতিবেশী শফিউর রহমান জানান, রাতে মো. হাসান নামাজ পড়তে যাওয়ার সময় নির্মাণাধীন ভবনের কলাম ভেঙে মাথায় রড পড়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।

তিনি আরও জানান, বিষয়টি তার পরিবারকে জানানো হয়েছে। তারা ঢাকা মেডিকেলে আসছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ