• শনিবার, ০২ মে ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

বিমানবন্দরে নারী কেবিন ক্রুর কাছে মিলল ২ কেজি সোনা

Un24admin
আপডেটঃ : বুধবার, ২৯ মে, ২০২৪
বিমানবন্দরে নারী কেবিন ক্রুর কাছে মিলল ২ কেজি সোনা
বিমানবন্দরে নারী কেবিন ক্রুর কাছে মিলল ২ কেজি সোনা

আনলিমিটেড নিউজঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই কেজি সোনাসহ সৌদি এয়ারলাইন্সের এক নারী কেবিন ক্রুকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

সৌদি আরবের রিয়াদ থেকে এসভি–৮০৪ ফ্লাইট মঙ্গলবার রাত ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমসের গ্রিন চ্যানেলে ওই ফ্লাইটের কেবিন ক্রু রোকেয়া খাতুনকে তল্লাশি করে এনএসআই, কাস্টমস ও এপিবিএনের যৌথ দল।

এ সময় তার কাছ থেকে ১১টি সোনার বার, ৮টি সোনার চুড়ি ও ১টি সোনার চেইন উদ্ধার করা হয়। যার সম্মিলিত ওজন ১ কেজি ৯৭৯ গ্রাম।

পরে রোকেয়া খাতুনের বিরুদ্ধে রাজধানীর বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলে জানান মোহাম্মদ জিয়াউল হক।

অভিযুক্তের বাড়ি সিরাজগঞ্জ বলেও জানান এপিবিএনের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ