• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
জেনিথ ইসলামী লাইফের নিরপেক্ষ পরিচালকের দায়িত্ব অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলামের ডিআরইউ’র বিশেষ সম্মাননা পেলেন ন্যাশনাল লাইফের সিইও কাজিম উদ্দিন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ভারতের বিপক্ষে জ্যোতিদের ভরসা বোলিং সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন আছে: শামা ওবায়েদ মেসিকে ব্যালন ডি’অর জেতাতে শতবার ভোট দেবো: জিদান ধানমন্ডি ২৭ নম্বরে অ্যাপেক্স শোরুমে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট খাতা পুনঃনিরীক্ষণ: ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী অসুস্থ মাকে দেখতে চিন্ময়ের প্যারোল চেয়ে আবেদন, সুযোগ নেই বলছে প্রশাসন মধ্যবর্তী নির্বাচনের পরই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ব্যবসায়ী নিহত

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ব্যবসায়ী নিহত
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ব্যবসায়ী নিহত

আনলিমিটেড নিউজ ডেস্কঃ নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে মঞ্জু (২২) নামে এক ইন্টারনেট ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। এ ঘটনার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে উত্তেজিত বিএনপি নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার শেখেরচরের মেহেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মঞ্জু মেহেরপাড়া পৌলানপুর এলাকার আব্দুর রসিদের ছেলে।

পুলিশ জানায়, এলাকার ইন্টারনেট ব্যবসায় নিয়ন্ত্রণ ও শেখেরচর কাপড়ের হাটে একটি সরকারি খাস জায়গায় দোকান দখল নেওয়াকে কেন্দ্র করে মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইফতির সাথে মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেনের চলমান দ্বন্দ্ব মীমাংসার জন্য বৃহস্পতিবার রাতে দুই পক্ষের সালিশ বৈঠকের কথা ছিল।

এরই মধ্যে রাত ৯টার দিকে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের গুলিতে মঞ্জু গুলিবিদ্ধ হয়। এ সময় আরও দুইজন আহত হয়। মঞ্জুকে উদ্ধার করে সদর হাসপাতালের নেওয়ার সময় পথেই তার মৃত্যু হয়। পরে তার লাশ হাসপাতালে না নিয়ে শেখেরচর বাসষ্ট্যান্ডে নিয়ে যাওয়া হয়। ওই সময় উত্তেজিত নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানচলাচল স্বাভাবিক করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে আরও বিষয় আছে কিনা, সেই বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ