• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম:
সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাথে জেনিথ ইসলামী লাইফের সিইও’র সাক্ষাৎ মুন্সীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের সংঘর্ষ, ওসিসহ আহত ১০ পাঁচ বিশ্ববিদ্যালয়ের ৫৯ হাজার শিক্ষার্থী জেনিথ ইসলামী লাইফের বীমায় অন্তর্ভুক্ত বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর দুই বছরের মধ্যে গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে সরকার: তথ্য উপদেষ্টা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৪২ গ্রেপ্তার স্বাধীনতার ৫৫ বছর—প্রশ্ন রয়ে গেছে! বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

পাঁচ বিশ্ববিদ্যালয়ের ৫৯ হাজার শিক্ষার্থী জেনিথ ইসলামী লাইফের বীমায় অন্তর্ভুক্ত

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

ব্যাংক-বীমা ডেস্কঃ দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ৫৯ হাজার ২১১ জন শিক্ষার্থী বর্তমানে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির গ্রুপ ও স্বাস্থ্যবীমা সুবিধার আওতায় রয়েছেন।

শিক্ষার্থীদের বীমা সেবা সহজ করতে প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

জেনিথ ইসলামী লাইফের তথ্য অনুযায়ী, বীমা সুবিধার আওতায় থাকা শিক্ষার্থীদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩০ হাজার ৬৪৩ জন, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ১২ হাজার ২৪৮ জন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫ হাজার ৭৭১ জন রয়েছেন। এ ছাড়া রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর ৬ হাজার ৪৭ জন এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ৪ হাজার ৫০২ জন শিক্ষার্থী এই সুবিধার আওতায় রয়েছেন।

শিক্ষার্থীদের বীমা দাবি প্রক্রিয়া সহজ করতে ‘পেপারলেস ডিজিটাল ক্লেইম ম্যানেজমেন্ট সিস্টেম’ চালু করেছে জেনিথ ইসলামী লাইফ। প্রতিষ্ঠানটির দাবি, এই ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা ২৪ ঘণ্টা অনলাইনে বীমা দাবির আবেদন করতে পারছেন। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর অনলাইন বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সাত কার্যদিবসের মধ্যে দাবি পরিশোধের ব্যবস্থা রয়েছে।

২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জেনিথ ইসলামী লাইফের দাবি নিষ্পত্তির হার সংখ্যার ভিত্তিতে ৯৯ দশমিক ৮৭ শতাংশ এবং অর্থের পরিমাণের ভিত্তিতে ৯৯ দশমিক ২৬ শতাংশ।

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম নুরুজ্জামান বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বীমা সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি দ্রুত ও সহজে দাবি পরিশোধকে আমরা গুরুত্ব দিচ্ছি। ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বীমা সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও গ্রাহকবান্ধব করার উদ্যোগ নেয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। অনাকাঙ্ক্ষিত ঝুঁকির সময়ে তাদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় পর্যায়ে বীমা সেবার পরিধি বাড়ানোর মাধ্যমে তরুণ প্রজন্মের জন্য একটি কার্যকর সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই।”

জেনিথ ইসলামী লাইফের ভাইস প্রেসিডেন্ট ও গ্রুপ বীমা বিভাগের প্রধান মোহাম্মদ আনোয়ার হোসেন সরকার বলেন, “সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সহজলভ্য বীমা সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। প্রযুক্তির ব্যবহারে শিক্ষার্থীরা ঘরে বসেই বীমা দাবির আবেদন করতে পারছেন, যা সেবা গ্রহণের প্রক্রিয়াকে সহজ করেছে।”

জেনিথ ইসলামী লাইফ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কোম্পানিটির গ্রুপ বীমা সুবিধার আওতায় রয়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতে গ্রুপ বীমা সেবার পরিধি বাড়ানোর উদ্যোগ অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ