• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২২ জন

Un24admin
আপডেটঃ : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

রাজধানী ডেস্ক রিপোর্টঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ২৫টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।

তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৫১ জন, লালবাগ বিভাগে ৩৮ জন, ওয়ারী বিভাগে ৪৮ জন, মতিঝিল বিভাগে ৬৪ জন, তেজগাঁও বিভাগে ৭৬ জন, মিরপুর বিভাগে ১৬৮ জন, গুলশান বিভাগে ৩৪ জন, উত্তরা বিভাগে ৪৩ জন এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।

অভিযানকালে ৪ হাজার ৫৪ পিস ইয়াবা, ৩৪৬ গ্রাম গাঁজা, ১০০ গ্রাম স্বর্ণ, দুটি চাকু ও নয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ