• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম:
ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন নেপালে হড়পা বানে নিহত বেড়ে ৯৫ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা কালীগঞ্জ থানা পুলিশের হাতে ২ ডাকাত গ্রেফাতার চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) জুলুসে লাখো মানুষের জনস্রোত হাটহাজারীতে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী জুয়েল ধরা ছোঁয়ার বাইরে বিমানবন্দর থেকে জনপ্রিয় অভিনেত্রী গ্রেপ্তার

আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Un24admin
আপডেটঃ : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

জেলা ডেস্ক রিপোর্টঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় আজ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে শান্তিগঞ্জ পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শান্তিগঞ্জ সাব জোনাল অফিসের ১ ও ২ নম্বর ফিডারের সিস্টেম উন্নয়নের কাজের স্বার্থে টানা ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

ফলে উল্লিখিত সময়ে শান্তিগঞ্জ বাজার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিষদ, শান্তিগঞ্জ থানা ও ফায়ার সার্ভিস স্টেশন, সুলতানপুর, ডুংরিয়া, শিবপুর, জয়কলস, নোয়াগাঁও, ডুংরিয়া আগার পয়েন্ট, উজানীগাঁওসহ ১ ও ২ নম্বর ফিডারের অন্তর্ভুক্ত অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, নির্ধারিত কাজ শেষে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। এ সময় সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ