• শনিবার, ০২ মে ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

ঝিনাইদহে ভাইয়ের লাঠির আঘাতে বাটুল নিহত

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আনলিমিটেড নিউজঃ ঝিনাইদহের শৈলকুপায় পারিবারিক কলহের জেরে মামাতো ভাইদের লাঠির আঘাতে বাটুল নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন।

সোমবার দিবাগত রাতে উপজেলার শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, ঐ গ্রামের ভ্যান চালক শরিফুল ইসলাম বাটুলের সঙ্গে তার মামাতো ভাই রহিম, লিটন ও রহমানের জমিজমা নিয়ে শত্রুতা চলে আসছিল। সোমবার বিকেলে এ নিয়ে আবারো ঝগড়া শুরু হয়।

একপর্যায়ে বাটুলকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে মামাতো ভাইয়েরা। বিকাল থেকে রাত পর্যন্ত বাড়িতেই চিকিৎসাধীন ছিল বাটুল। রাত ৯ টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্তরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ