• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
বাবা-ভাইসহ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

চাঁদাবাজদের নিরপেক্ষ তালিকা করছে র‍্যাব, শিগগিরই শুরু অভিযান

Un24admin
আপডেটঃ : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

রাজধানী ডেস্ক রিপোর্টঃ দেশজুড়ে চাঁদাবাজদের একটি নিরপেক্ষ তালিকা তৈরি করছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তালিকা প্রস্তুত শেষ হলেই এতে থাকা সব অপরাধীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘আনবায়াসড’ বা নিরপেক্ষ তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। র‍্যাবের ১৫টি ব্যাটালিয়ন ইতোমধ্যে মাঠে কাজ শুরু করেছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। তালিকায় থাকা কাউকেই ছাড় দেওয়া হবে না।

রাজনৈতিক পরিচয়ের কেউ তালিকায় থাকলে কী হবে—এমন প্রশ্নে তিনি বলেন, তালিকা হবে সম্পূর্ণ নিরপেক্ষ। কোনো ধরনের পক্ষপাতিত্ব থাকবে না, অপরাধী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।তালিকা প্রস্তুতের নির্দিষ্ট সময়সীমা না জানালেও তিনি জানান, দ্রুত কাজ শেষ করে অভিযান শুরু করা হবে। প্রয়োজনে যেকোনো সময় অভিযান শুরু হতে পারে।

র‍্যাব জানায়, চাঁদাবাজি শুধু একটি খাতে সীমাবদ্ধ নয়। মহাসড়কভিত্তিক পরিবহন খাত, বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়, বিভিন্ন প্রতিষ্ঠানে চাপ সৃষ্টি—সব ধরনের চাঁদাবাজিকে এই তালিকার আওতায় আনা হচ্ছে। ছোট-বড় সব স্তরের অপরাধীকেই বিবেচনায় নেওয়া হচ্ছে।

সংস্থাটি আরও জানায়, অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা নিরাপত্তাজনিত কারণে অভিযোগ করেন না। তাই গোয়েন্দা তথ্য, মাঠ পর্যায়ের অনুসন্ধান এবং বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য যাচাই করে তালিকা প্রস্তুত করা হচ্ছে।কল্যাণপুরে একটি হাসপাতালের উদ্যোক্তার কাছে চাঁদা দাবির অভিযোগের বিষয়ে তিনি বলেন, বিষয়টি পুলিশ তদন্ত করছে, পাশাপাশি র‍্যাবও ছায়া তদন্ত শুরু করেছে। অভিযোগ প্রমাণিত হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া চট্টগ্রামে সাম্প্রতিক ইয়াবা চালান আটকের প্রসঙ্গে তিনি বলেন, মাঠ পর্যায়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে মূল হোতাদের শনাক্তের চেষ্টা চলছে।আইনশৃঙ্খলা বাহিনীর ওপর কোনো চাপ আছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, র‍্যাব স্বাধীনভাবে কাজ করছে এবং অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ