• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন নেপালে হড়পা বানে নিহত বেড়ে ৯৫ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

এক ঘণ্টায় দুই গ্রাহকের ৩৬ লাখ ৮৩ হাজার টাকা পরিশোধ করল ন্যাশনাল লাইফ

Un24admin
আপডেটঃ : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

ব্যাংক-বীমা ডেস্ক রিপোর্টঃ এক ঘণ্টার মধ্যে দুই গ্রাহকের মেয়াদোত্তীর্ণ বীমা দাবির বিপরীতে মোট ৩৬ লাখ ৮৩ হাজার ৮৬১ টাকা পরিশোধ করেছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি।

সোমবার (৩ আগস্ট) রাজধানীর কাওরান বাজারে কোম্পানির প্রধান কার্যালয় এনএলআই টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন গ্রাহক লিটন মোল্লা ও লিপি আক্তারের হাতে বীমা দাবির চেক তুলে দেন।

কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা জেলার দোহার উপজেলার বিরামপুরের বাসিন্দা সৌদি প্রবাসী ব্যবসায়ী লিটন মোল্লা ও তার স্ত্রী ক্লিনিক ব্যবসায়ী লিপি আক্তার ন্যাশনাল লাইফে পৃথক দুটি বীমা পলিসি গ্রহণ করেছিলেন। পলিসি দুটির মেয়াদ পূর্ণ হওয়ায় তাদের বীমা দাবির বিপরীতে মোট ৩৬ লাখ ৮৩ হাজার ৮৬১ টাকার চেক এক ঘণ্টার মধ্যে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের উপব্যবস্থাপনা পরিচালক প্রবীর চন্দ্র দাস (এফসিএ), আইটি প্রধান এম এম ময়েজ উদ্দিন এবং দোহার জোন প্রধান জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ