• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জেনিথ ইসলামী লাইফের নিরপেক্ষ পরিচালকের দায়িত্ব অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলামের ডিআরইউ’র বিশেষ সম্মাননা পেলেন ন্যাশনাল লাইফের সিইও কাজিম উদ্দিন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ভারতের বিপক্ষে জ্যোতিদের ভরসা বোলিং সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন আছে: শামা ওবায়েদ মেসিকে ব্যালন ডি’অর জেতাতে শতবার ভোট দেবো: জিদান ধানমন্ডি ২৭ নম্বরে অ্যাপেক্স শোরুমে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট খাতা পুনঃনিরীক্ষণ: ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী অসুস্থ মাকে দেখতে চিন্ময়ের প্যারোল চেয়ে আবেদন, সুযোগ নেই বলছে প্রশাসন মধ্যবর্তী নির্বাচনের পরই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের

উত্তরায় তরুণ-তরুণীকে কোপানোর ভিডিও ভাইরাল, আটক ২

Un24admin
আপডেটঃ : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় প্রকাশ্যে দুই তরুণ-তরুণীকে কোপানোর ভিডিও ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

   

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উত্তরা-৭ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে। আহত ভোক্তভোগীরা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তাৎক্ষণিক কারও নাম পরিচয় জানা সম্ভব হয়নি। পরে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে নিশ্চিত করেছে পুলিশ।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরিহিত একজন দুই তরুণ-তরুণীকে রামদা দিয়ে কোপাচ্ছে। তখন তারা দুজন চিৎকার করছিল।

উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা গেছে, প্রাইভেটের সঙ্গে মোটরসাইকেল লাগায় কথা কাটাকাটি, এক পর্যায়ে গাড়ির ড্রাইভার আর তার সঙ্গে থাকা অজ্ঞাত ব্যক্তি গাড়ি থেকে রামদা বের করে মোটরসাইকেল আরোহীকে কোপ দেয়। এ সময় জনগণ অজ্ঞাত ওই দুজনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। যার হাতে রামদা ছিল সে ওই গাড়ির ড্রাইভার।

এ বিষয়ে জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, যারা কুপিয়েছে তারা সন্ত্রাসী। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকে আমাদের টিম কাজ করছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। বিস্তারিত তদন্তের পর বলা হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ