• শনিবার, ০২ মে ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নিহত ১

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নিহত ১
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নিহত ১

আনলিমিটেড নিউজঃ রাজধানীর বাড্ডা এলাকায় একটি ভবনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার ভোরে বাড্ডা ডিআইটি রোডের তিনতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (সদর) তালহা বিন জসিম জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন পুরুষ নিহত হয়েছেন ও একজন আহত হয়েছেন।

তিনি আরও জানান, ঘটনার পরপরই বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে উদ্ধার অভিযান চালায়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ