• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম:

গাজীপুরে বেঙ্গল ইসলামি লাইফের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর ব্যবসা উন্নয়ন ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত।

আজ (১১ সেপ্টেম্বর, শুক্রবার) গাজীপুর সার্ভিসে পয়েন্ট-এ স্মার্ট প্রজেক্টের উদ্যোগে দিনব্যাপী ব‍্যবসা উন্নয়ন ও প্রশিক্ষণ সভা আয়োজন করা হয়।

গাজীপুর অফিস ইনচার্জ ও সহকারী প্রকল্প প্রধান (এপিএইচ) মোঃ সাইফুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিঃ ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্প প্রধান (স্মার্ট) সৈয়দ সুলতান মাহমুদ, উপ-প্রকল্প প্রধান (ডিপিএইচ) বি এম শাহজাহান ও সকল স্তরের উন্নয়ন কর্মকতা ও কর্মীগন।

সভায় বীমা পেশা ও কোম্পানির বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সভাশেষে উন্নয়ন কর্মকর্তা-কর্মীগন সেপ্টেম্বর-২০২৬ মাসে ৫০ লক্ষ টাকা ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের প্রতিশ্রুতি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ