ব্যাংক-বীমা ডেস্কঃ অদ্য ০৯ সেপ্টেম্বর-২০২৬, বুধবার রাজধানীর বাড্ডায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম এর জয়েন্ট সেক্রেটারী জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন এর এক্সিকিউটিভ মেম্বার জনাব এস এম নুরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবলিখন ও কাস্টমার সার্ভিস বিভাগের এসভিপি ও ইনচার্জ জনাব মোহাম্মদ শাহাদাৎ হোসেন, কোম্পানির জিএম (উন্নয়ন) রাবেয়া আক্তার, ফেরদৌসী আরা প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন সংগঠন প্রধান জনাব মোঃ সাইফুল ইসলাম।
সভায় প্রায় শতাধিক বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি সেপ্টেম্বর-২০২৬ ক্লোজিংয়ের গুরুত্বারোপ, ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকসেবা বৃদ্ধি এবং উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
সভাটি উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়।