• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
অনৈতিক নয়, গঠনমূলক কাজ করে দলকে শক্তিশালী করুন: রিজভী ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ মনোহরদীতে নাতির বিরুদ্ধে দাদার অদ্ভুত মাইকিং, এলাকাজুড়ে তোলপাড় মোবাইলের আলোতে জুলাই জাদুঘর পরিদর্শন করেন মার্কিন প্রতিনিধি দল নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার যশোর শহরে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির বিশেষ উন্নয়ন সভা-২০২৬ অনুষ্ঠিত: স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় নৌ ও বিমানবাহিনীর অবদান স্মরণ প্রধানমন্ত্রীর ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে জাহাজডুবি ৫.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, আহত ২৩ খিলগাঁওয়ে হাসপাতালে আগুন

ন্যাশনাল লাইফের ইসলামী তাকাফুলের ৫৫ তম শরীয়াহ্ কাউন্সিল সভা অনুষ্ঠিত

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ব্যাংক-বীমা ডেস্ক রিপোর্টঃ দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর ইসলামী তাকাফুলের ৫৫তম শরীয়াহ কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই কোম্পানীর বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়। শরীয়াহ কাউন্সিল চেয়ারম্যান মাওলানা শাহ ওয়ালী উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কোম্পানীর চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, শরীয়াহ কাউন্সিল সদস্য ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী, সদস্য ড. মাওলানা কাফিলুদ্দীন সরকার ছালেহী, কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কাসেম, উপ-ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ খুরশীদ আলম পাটোয়ারী, শরীয়াহ কাউন্সিল সচিব জিএম হেলাল উদ্দিন, কোম্পানী সচিব মোঃ জিয়াউর রহমান, মুরাকিব মোঃ জামাল হোসেন অংশ নেন। সভায় তাকাফুল ব্যবসা উন্নয়নে গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয় এবং ব্যবসার অগ্রগতিতে সকলেই সন্তোষ প্রকাশ করেন।
সভায় কোম্পানীর চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। সে লক্ষে আমরা ইসলামী বিধান মেনে তাকাফুল ব্যবসা পরিচালনা করছি বলেই ন্যাশনাল লাইফের ইসলামী বীমার প্রতি মানুষ আগ্রহী হচ্ছে। কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বলেন, ইসলামী তাকাফুলের ব্যবসাকে আরো গতিশীল ও সম্প্রসারণ করার লক্ষে শরীয়াহ বোর্ডের পরামর্শের আলোকে আমরা কাজ করে যাচ্ছি।
সভা শেষে শরীয়াহ কাউন্সিলের নতুন সদস্য ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভীকে কোম্পানীর পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ