আনলিমিটেড নিউজ ডেস্কঃ দেশের শীষতর্ম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী বৃহত্তর কুমিল্লা এরিয়ায় ১ কোটি ৭৬ লাখ টাকার বীমা দাবী পরিশোধ করেছে ।
৬ জুলাই কুমিল্লা এরিয়ার উদ্যোগে নগরীর একটি আভিজাত হোটেলে আয়োজিত বীমা দাবী পরিশোধ ও উন্নয়ন সভায় কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন গ্রাহকদের মাঝে বীমা দাবীর এই চেক হস্তান্তর করেন।
কোম্পানীর কুমিল্লা কান্দিরপাড় ও লাকসাম এরিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ খোরশেদ আলমের সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বি-বাড়ীয়া ও সিলেট অঞ্চলের উন্নয়ন প্রধান এসভিপি মোঃ মফিজুল ইসলাম, গৌরীপুর ও চাঁদপুর এরিয়ার ভাইস প্রেসিডেন্ট মোঃ শামীম খাঁন ও কুমিল্লা জনবীমা এরিয়ার ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মোঃ কামরুজ্জামান স্বপন। অনুষ্ঠানে প্রায় ৫শতাধিক উন্নয়ন কর্মকর্তা অংশনেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ কাজিম উদ্দিন বলেন বীমা একটি সেবামূলক পেশা, বীমার মাধ্যমে মানুষ অর্থনৈতিকভাবে স্বাভলম্বী হয়। যে কোন বিপদের সময় বীমার টাকা পরিবারের পাশে দাঁড়ায়।
তিনি আরো বলেন, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী বিগত ৪১ বছরে ৭২ লক্ষাধিক গ্রাহককে বীমার আওতায় আনতে সক্ষম হয়েছে। আগামী ৫ বছরে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বীমা সেবা পৌঁছে দেয়া হবে।