• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ, না বলার সুযোগ নেই: অর্থমন্ত্রী

Un24admin
আপডেটঃ : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

অর্থনীতি ডেস্ক রিপোর্টঃ অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ, না বলার সুযোগ নেই। আলোচনা চলমান রয়েছে। আলোচনা ঘণ্টা বা একদিনের সিদ্ধান্ত নয়, ১৫ দিন পরও আলোচনা চলবে, আলোচনার মাধ্যমে সমাধান হবে।

শুক্রবার (১৭ এপ্রিল) যুক্তরাষ্ট্রে আইএমএফের সদর দফতরে দুটি টিমের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ব্যাংক খাতের সংস্কারে ধীর গতি, নতুন ব্যাংক রেজ্যুলেশন আইন, রাজস্ব আদায় পরিস্থিতি ভালো না হওয়ায় আইএমএফ পরবর্তী ঋণ ছাড় স্থগিত করেছে। কিছু গণমাধ্যম এমন তথ্য প্রকাশের বিষয়টি ঠিক নয় বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের ঋণের কিস্তি ছাড় নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। কিছু বিষয়ে আইএমএফের সঙ্গে আরো আলোচনার দরকার হবে। আশা করছি আগামী দুই সপ্তাহের মধ্যে সমাধান হয়ে যাবে।

জানা গেছে, আইএমএফ থেকে প্রতিশ্রত সাড়ে ৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির আওতায় এখনও বাকি ১ দশমিক ৮৬ বিলিয়ন ডলার। এরমধ্যে চলতি অর্থবছরের জুনের মধ্যে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড়ের প্রত্যাশা নতুন সরকারের। সংস্থাটির শর্ত বাস্তবায়নে উদাসীনতা ঋণ ছাড়ে বাধা হতে পারে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ