• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা আইডিআরএ চেয়ারম্যানকে ন্যাশনাল লাইফের শুভেচ্ছা বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের রাজধানীর বেইলি রোডে বসছে ৩ দিনব্যাপী ‘পাহাড়ি ফল মেলা ২০২৬’ আইডিআর এর নবনিযুক্ত চেয়ারম্যানকে পপুলার লাইফের শুভেচ্ছা আইডিআরএ নবনিযুক্ত চেয়ারম্যানকে জেনিথ ইসলামী লাইফের শুভেচ্ছা বীমা অফিসের নতুন সূচি: চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র সাড়ে ত্রিশ লক্ষ টাকার মৃত্যু দাবী পরিশোধ

Un24admin
আপডেটঃ : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তিঃ আজ ১৯ এপ্রিল ২০২৬ তারিখে মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি, ইসলামী বীমা (তাকাফুল) ডিভিশনের বগুড়া জোনাল অফিসের সম্মানিত বীমা গ্রাহক মরহুম মজনুর রহমান এর মৃত্যুতে তার নমিনি জনাবা মোছা: আখিয়ারা খাতুন-কে বীমা দাবী বাবদ ৩০,৫১,২০০/- (ত্রিশ লক্ষ একান্ন হাজার দুইশত টাকা)’র একটি চেক প্রদান করা হয়েছে।

বগুড়ার হোটেল ক্যাসল সোয়াদ-এর মনোরম পরিবেশে অনুষ্ঠিত অনাড়ম্বর এ চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তারেক এফসিএ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ইসলামী বীমা (তাকাফুল) ডিভিশনের প্রধান ও ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মোঃ সাখাওয়াত হোসেন এবং সভায় সভাপতিত্ব করেন মেঘনা লাইফ ইনস্যুরেন্স ইসলামী বীমা (তাকাফুল) ডিভিশনের রংপুর ও রাজশাহী বিভাগের এরিয়া ইনচার্জ এবং জেনারেল ম্যানেজার (উন্নয়ন) মোঃ শাহীন কাদির।

অনুষ্ঠানে প্রধান অতিথি কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যের শুরুতেই মরহুম মজনুর রহমান এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, মেঘনা লাইফ তার গ্রাহকদের আস্থা ও বিশ্বাসকে সবসময়ই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে আসছে।

তিনি আরও বলেন, বিগত বছরগুলোতে মেঘনা লাইফ ৪,৪২৮.৫ কোটি টাকা বীমা দাবী পরিশোধ করেছে যার মধ্যে ১৪৮২২ জনকে মৃত্যু দাবী বাবদ প্রায় ৯৫ কোটি টাকা পরিশোধ করেছে। নিঃসন্দেহে এই পরিসংখ্যান বলে দেয়, গ্রাহকদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করাই মেঘনা লাইফের লক্ষ্য ও উদ্দেশ্য।

পরিশেষে এরকম মহতি একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় তিনি সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ