• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৩

Un24admin
আপডেটঃ : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

আনলিমিটেড নিউজঃ রাজধানীর মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।

ডিএমপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২৯৭ পিস ইয়াবা, ৩৫.৩ গ্রাম হেরোইন, ২৩ কেজি ৬৫০ গ্রাম গাঁজা ও ৮০ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪ টি মামলা রুজু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ