• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

শেরপুরে ভিজিএফের ২৯০০ কেজি চাল জব্দ

Un24admin
আপডেটঃ : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ শেরপুর সদরের লছমনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির (ভিজিএফ) আওতায় বিতরণের প্রায় ২৯০০ কেজি চাল জব্দ করেছে সেনাবাহিনী।

শনিবার (১৯ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

জানা যায়, অভিযানকালে লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজার থেকে ১২০০ কেজি, হাতিআলগা এলাকা থেকে ১৬১০ কেজি এবং একটি অটোরিকশা থেকে ৬০০ কেজি চাল উদ্ধার করা হয়। এ সময় চাল পরিবহনে ব্যবহৃত ৩টি অটোরিকশা আটক করা হয়েছে। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষ্যে হতদরিদ্র পরিবারের জন্য বরাদ্দকৃত চাল কিছু অসাধু জনপ্রতিনিধি বিতরণ না করে সিন্ডিকেটের মাধ্যমে বিক্রি করে দিচ্ছিল। সরকারি পাটের বস্তা পরিবর্তন করে এসব চাল প্লাস্টিকের বস্তায় ভরে স্থানীয় বাজারে বিক্রি করা হচ্ছিল।

এ দিকে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

সেনাবাহিনীর পক্ষ থেকে অভিযানে নেতৃত্ব দেন শেরপুর সেনা ক্যাম্পের দায়িত্বরত ক্যাপ্টেন রায়হান রাফি।

চাল জব্দের বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার ওসি জুবাইদুল আমল বলেন, চাল থানায় নিয়ে আসা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ