• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জেনিথ ইসলামী লাইফের নিরপেক্ষ পরিচালকের দায়িত্ব অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলামের ডিআরইউ’র বিশেষ সম্মাননা পেলেন ন্যাশনাল লাইফের সিইও কাজিম উদ্দিন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ভারতের বিপক্ষে জ্যোতিদের ভরসা বোলিং সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন আছে: শামা ওবায়েদ মেসিকে ব্যালন ডি’অর জেতাতে শতবার ভোট দেবো: জিদান ধানমন্ডি ২৭ নম্বরে অ্যাপেক্স শোরুমে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট খাতা পুনঃনিরীক্ষণ: ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী অসুস্থ মাকে দেখতে চিন্ময়ের প্যারোল চেয়ে আবেদন, সুযোগ নেই বলছে প্রশাসন মধ্যবর্তী নির্বাচনের পরই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের

যৌথ বাহিনীর অভিযান, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাসহ আটক ১৪

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়কসহ বিভিন্ন পদের ১৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগ রয়েছে।

শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাতে যৌথবাহিনীর অভিযানে তাদের আটক করা হয়। পরে তাদের কলাবাগান থানায় হস্তান্তর করা হয়। পরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার অপরাধে দ্রুত বিচার আইনে আটক এই ১৪ জনসহ ৫-৬ জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানা এলাকার আহ্বায়ক সালাহউদ্দিন সালমান। বাকিরাও একই সংগঠনের বিভিন্ন পদধারী বলে জানা গেছে।

শুক্রবার দুপুরে ধানমন্ডির রাসেল স্কয়ারে কাবিকো কনস্ট্রাকশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে আওয়ামী লীগের অফিস সন্দেহে হামলা চালায় অভিযুক্তরা। এ সময় ৩ লাখ টাকা, ৪টি কম্পিউটার লুটসহ অফিসে হামলা-ভাংচুর চালানো হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমানসহ বিভিন্ন পদের ১৪ জনকে আটক করা হয়েছে। তারা রাজধানীর রাসেল স্কোয়ারে শেখ কবির নামের এক ব্যক্তির ব্যবসায়িক অফিসে হামলা-ভাংচুর ও লুটপাট করে। এ সময় কিছু টাকাপয়সা ও চারটি কম্পিউটার নিয়ে যায় তারা। এ ঘটনায় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ